প্রকাশিত: ০১ মার্চ ২০২৬ , ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ
ই রানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী
খামেনি–এর মৃত্যুর পর সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ
গঠন করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
এই পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন।
সংবিধানের
১১১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, সর্বোচ্চ নেতার পদ শূন্য হলে বা দায়িত্ব পালনে অক্ষমতা
দেখা দিলে অস্থায়ী নেতৃত্ব কাঠামো কার্যকর হয়। এ পরিষদে প্রেসিডেন্টের পাশাপাশি বিচার
বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন জ্যেষ্ঠ আলেম অন্তর্ভুক্ত রয়েছেন।
রাষ্ট্রীয়
সূত্র জানায়, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম সচল
রাখা, নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বিশেষজ্ঞ পরিষদের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন
প্রক্রিয়া এগিয়ে নেওয়াই হবে এই পরিষদের প্রধান দায়িত্ব।
বিশ্লেষকদের
মতে, রাজনৈতিক অস্থিরতার সময়ে ক্ষমতার ভারসাম্য ও সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে
এই অন্তর্বর্তী ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের
সময়সীমা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10