প্রকাশিত: ০১ মার্চ ২০২৬ , ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ
ই রানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় তিনি সমর্থকদের কাছে আরও শক্তিশালী প্রতীকে পরিণত হতে পারেন বলে মন্তব্য করেছেন দোহাভিত্তিক সাংবাদিক আলি হাসেম।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা–কে দেওয়া বিশ্লেষণে হাসেম বলেন, সংঘাতের প্রেক্ষাপটে যদি খামেনির মৃত্যু ঘটে থাকে, তবে ‘উইলায়াত আল-ফকিহ’ মতাদর্শে বিশ্বাসীদের কাছে তিনি আদর্শিক প্রতীক হয়ে উঠবেন। তার মতে, এমন পরিস্থিতি খামেনিকে ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা রুহুল্লাহ খোমেনি–র সমপর্যায়ে নিয়ে যেতে পারে। কারণ খোমেনি যেমন বিপ্লবের নেতৃত্ব দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, তেমনি সংঘাতকালীন মৃত্যু খামেনির উত্তরাধিকারকে ঐতিহাসিক মাত্রা দিতে পারে।
বিশ্লেষকদের মতে, এ ধরনের ঘটনা রাজনৈতিক প্রভাবের পাশাপাশি আদর্শিক অবস্থানকেও দৃঢ় করে তোলে, বিশেষত তাদের কাছে যারা ইসলামি বিপ্লবের দর্শনকে ধারণ করে
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10