স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬ , ০৯:১৮ পিএম

অনলাইন সংস্করণ

#

ইসরায়েলের প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগ, মধ্যপ্রাচ্য নিয়ে নতুন বার্তা

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে রেকর্ড বাজেট অনুমোদন করেছে ইসরায়েলি পার্লামেন্ট নেসেট। নতুন বাজেটে প্রতিরক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে, যা দেশটির সামরিক সক্ষমতা আরও জোরদার করার ইঙ্গিত দেয়।

অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এই বাজেটকে কৌশলগত শক্তি বৃদ্ধির অংশ হিসেবে উল্লেখ করেছেন। তবে বিরোধীরা এটিকে অপ্রয়োজনীয় ব্যয় ও রাজনৈতিক স্বার্থসংশ্লিষ্ট বলে সমালোচনা করেছে। বিশ্লেষকদের মতে, এই বাজেট ইঙ্গিত দিচ্ছে যে আঞ্চলিক সংঘাত দীর্ঘায়িত হতে পারে এবং একাধিক ফ্রন্টে সামরিক প্রস্তুতি জোরদার করছে দেশটি।


এসবিএন / এউরি