স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৫৩ পিএম

অনলাইন সংস্করণ

#

ইরানকে ‘অর্থবহ চুক্তি’ না করলে খারাপ পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের

 ম ধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে ইরানকে কড়া বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তেহরানকে একটিঅর্থবহ চুক্তিতে পৌঁছাতে হবে, অন্যথায়খারাপ কিছু ঘটতে পারে

ওয়াশিংটনে আয়োজিত তাঁর উদ্যোগে গঠিতবোর্ড অফ পিস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাম্প দাবি করেন, অতীত অভিজ্ঞতায় দেখা গেছে ইরানের সঙ্গে কার্যকর সমঝোতায় পৌঁছানো সহজ নয়। তাই দ্রুত ফলপ্রসূ চুক্তির প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

ট্রাম্প সতর্ক করে বলেন, আলোচনা ব্যর্থ হলে ওয়াশিংটনকেআরও এক ধাপ এগোতেহতে পারে। আগামী ১০ দিনের মধ্যেই পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা মিলতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

একই অনুষ্ঠানে গাজায় স্থিতিশীলতা নিশ্চিতের লক্ষ্যেবোর্ড অফ পিস’-এর জন্য ১০ বিলিয়ন ডলার অর্থায়নের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। সভায় বিভিন্ন দেশের প্রায় দুই ডজন নেতা উচ্চপর্যায়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের টানাপোড়েন নতুন মাত্রায় পৌঁছাতে পারে, যদি আলোচনার পথ সুগম না হয়।

 

এসবিএন