স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬ , ১২:৩০ এএম

অনলাইন সংস্করণ

#

‘ইরানের অবশিষ্ট সব নিশ্চিহ্ন—ট্রাম্পের হুমকিতে ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য !

যুক্তরাষ্ট্র ইরান-এর মধ্যে উচ্চপর্যায়ের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। আলোচনায় কোনো চুক্তি না হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের যা কিছু অবশিষ্ট আছে, তা নিশ্চিহ্ন করে দেওয়া হবে।

পাকিস্তানের ইসলামাবাদ- অনুষ্ঠিত দীর্ঘ আলোচনায় বেশিরভাগ বিষয়ে অগ্রগতি হলেও পারমাণবিক ইস্যুতে কোনো সমঝোতা হয়নি। এর জেরেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ট্রাম্প দাবি করেন, ইরান পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগে অনড় থাকায় যুক্তরাষ্ট্র কঠোর অবস্থানে যেতে বাধ্য হচ্ছে। একইসঙ্গে তিনি হরমুজ প্রণালি-তে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন। এদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তাদেরচূড়ান্ত প্রস্তাবদিলেও ইরান তা প্রত্যাখ্যান করেছে।

অন্যদিকে ইরানও হরমুজ প্রণালিকেরেড লাইনহিসেবে উল্লেখ করে নিজেদের অবস্থানে অনড় থাকার ইঙ্গিত দিয়েছে। ফলে কূটনৈতিক আলোচনার পথ আপাতত বন্ধ হয়ে আবারও সামরিক উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্বনেতারা উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানালেও মধ্যপ্রাচ্যে সংঘাত ফের জোরদার হওয়ার শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সূত্র: আল জাজিরা, বিবিসি, এনডিটিভি।

এসবিএন / এউরি