স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬ , ০৪:২০ পিএম

অনলাইন সংস্করণ

#

ইরানের হামলায় বাহরাইনের তেল স্থাপনায় আগুন, জ্বালানি কার্যক্রমে জরুরি সতর্কতা

মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামো আবারও হামলার শিকার হয়েছে। ইরানের হামলার পর বাহরাইনের গুরুত্বপূর্ণ আল-মাআমির তেল স্থাপনায় আগুন লাগার খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

বাহরাইনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, হামলার কারণে স্থাপনাটির একটি অংশে আগুন ধরে যায় এবং কিছু ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে দ্রুত অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করা হয়।

হামলার পর দেশটির প্রধান তেল শোধনাগার পরিচালনাকারী কোম্পানি Bahrain Petroleum Company (BAPCO) জরুরি পরিস্থিতি বিবেচনায় ‘ফোর্স মেজর ঘোষণা করেছে। এর ফলে অস্বাভাবিক পরিস্থিতির কারণে নির্ধারিত কিছু চুক্তিগত কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার সুযোগ তৈরি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর রিফাইনারি এলাকার আকাশে ঘন ধোঁয়া দেখা গেছে। এর আগে ড্রোন হামলায় সিত্রা অঞ্চলেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাব আন্তর্জাতিক বাজারেও পড়তে শুরু করেছে এবং বৈশ্বিক বাজারে তেলের দাম ইতোমধ্যে ১০০ ডলার অতিক্রম করেছে।


এসবিএন