প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ
ই রানের বিরুদ্ধে পূর্বপ্রস্তুতিমূলক সামরিক হামলার কথা স্বীকার করেছে ইসরায়েল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে জানান, সম্ভাব্য হুমকির জবাব দিতেই এ অভিযান চালানো হয়েছে।
হামলার পর সম্ভাব্য পাল্টা আঘাতের আশঙ্কায় ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।
অন্যদিকে ইরানি গণমাধ্যমের দাবি, রাজধানী তেহরান–এর কেন্দ্রীয় এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, রিপাবলিক এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ হয়নি। দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10