স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬ , ০৪:২৯ পিএম

অনলাইন সংস্করণ

#

ইরান যুদ্ধের দৈনিক ব্যয় শত কোটি ডলার, চাপ বাড়ছে ট্রাম্পের ওপর

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানের খরচ ও অর্থনৈতিক প্রভাব নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, প্রতিদিন বিপুল সামরিক ব্যয়, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং জনমতের চাপসব মিলিয়ে পরিস্থিতি এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।

প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ পরিচালনায় প্রতিদিন প্রায় এক বিলিয়ন ডলার ব্যয় হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। একই সময় মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়ছে, যার প্রভাব যুক্তরাষ্ট্রের খুচরা জ্বালানি বাজারেও পড়ছে।

বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বাড়ায় তেল সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে জ্বালানির দাম বাড়তে পারে এবং তা মার্কিন অর্থনীতিতেও চাপ সৃষ্টি করছে।

এদিকে জনমত জরিপে দেখা যাচ্ছে, এই যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রে মতভেদ বাড়ছে। অনেক ভোটার উচ্চ জ্বালানি মূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করছেন। মধ্যবর্তী নির্বাচন সামনে থাকায় বিষয়টি রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধ দীর্ঘ হলে অর্থনৈতিক চাপ, জনমত এবং রাজনৈতিক ঝুঁকিএই তিন দিক থেকেই ট্রাম্প প্রশাসনের ওপর চাপ আরও বাড়তে পারে।


এসবিএন