স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশিত: ০৬ মার্চ ২০২৬ , ০২:৫৬ পিএম

অনলাইন সংস্করণ

#

ইরান সংকট কমাতে ট্রাম্পকে আলোচনায় বসার আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রীর

মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন কিয়ার স্টারমার। তিনি মনে করেন, সংকট নিরসনে কূটনৈতিক আলোচনা ও সমঝোতাই সবচেয়ে কার্যকর পথ।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর উচিত ইরানের সঙ্গে সংলাপে বসা, যাতে চলমান উত্তেজনা কমানো সম্ভব হয়। তার মতে, আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করা গেলে অঞ্চলটিতে স্থিতিশীলতা ফিরে আসতে পারে।

তবে এই অবস্থান যুক্তরাষ্ট্রযুক্তরাজ্যের ঐতিহ্যগত ঘনিষ্ঠ সম্পর্কের ওপর চাপ তৈরি করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। কারণ সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে সংঘাত এবং সামরিক পদক্ষেপ নিয়ে দুই দেশের অবস্থানে কিছু পার্থক্য দেখা গেছে।

এদিকে ইরান ও মিত্রদের হামলা, পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাল্টা সামরিক অভিযানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এমন অবস্থায় কূটনৈতিক উদ্যোগ বাড়ানোর ওপর জোর দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।


এসবিএন