প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬ , ০৯:১৩ এএম
অনলাইন সংস্করণ
ইরানকে
ঘিরে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সামরিক
সহায়তার আহ্বান প্রত্যাখ্যান করেছে জার্মানি। বার্লিনে এক বক্তব্যে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী
বরিস পিস্টোরিয়াস বলেন, হরমুজ প্রণালিতে সীমিতসংখ্যক ইউরোপীয় যুদ্ধজাহাজ দিয়ে এমন
কিছু করা সম্ভব নয়, যা শক্তিশালী মার্কিন নৌবাহিনী নিজেই করতে পারে না।
তিনি স্পষ্ট করে জানান, এ সংঘাতে জার্মানি কোনো সামরিক ভূমিকা নেবে না। তবে হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে কূটনৈতিক উদ্যোগকে সমর্থন করতে প্রস্তুত রয়েছে বার্লিন। এদিকে জার্মান সরকারের মুখপাত্র স্টেফান কর্নেলিয়াস বলেন, এই সংঘাতের সঙ্গে ন্যাটো-এর কোনো সম্পৃক্ততা নেই। এটি ন্যাটোর যুদ্ধ নয় এবং এ বিষয়ে সামরিক মোতায়েনেরও কোনো নির্দেশনা নেই।
এসবিএন/ এউরি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10