স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশিত: ০১ মার্চ ২০২৬ , ০২:৫৭ পিএম

অনলাইন সংস্করণ

#

ইরান–ইসরাইল সংঘাত লাইভ: কাতার ও ইসরাইলে দফায় দফায় বিস্ফোরণ, হরমুজ প্রণালি বন্ধ

মধ্যপ্রাচ্যে ইরান–ইসরাইল সংঘাত নতুন মাত্রা পেয়েছে। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে। রোববার (১ মার্চ) কাতারের দোহা ও ইসরাইলের বিভিন্ন স্থানে দফায় দফায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর দেশজুড়ে সতর্ক সংকেত বাজানো হয়। তেল আবিবের গুশ দান এলাকাসহ একাধিক স্থানে জরুরি সেবা কার্যক্রম জোরদার করা হয়েছে।

অন্যদিকে ইসরাইল দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় ইরানের ভেতরে এক হাজারের বেশি গোলাবারুদ ব্যবহার করা হয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলে একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় বহু হতাহতের খবরও প্রকাশিত হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম জানায়, তেহরানে তার কার্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়।

এদিকে Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি) মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাতের ঘোষণা দিয়েছে। একইসঙ্গে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে বলে জানা গেছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে।

পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল এবং পুরো অঞ্চলজুড়ে সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে।

 

এসবিএন