প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬ , ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ
বিশ্বের
অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে নতুন সীমাবদ্ধতা আরোপ করেছে ইরান। দেশটি জানিয়েছে, প্রতিদিন সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচল করতে পারবে এবং তা তাদের অনুমোদন
সাপেক্ষে হবে।র
রাশিয়ার
সংবাদমাধ্যম তাস-এর প্রতিবেদনে বলা
হয়, এই শর্তটি যুক্তরাষ্ট্রের
সঙ্গে চলমান আলোচনার অংশ হিসেবে প্রস্তাব করা হয়েছে। পারস্য উপসাগর ও আরব সাগর
সংযোগকারী এই প্রণালি দিয়ে
বিশ্বের উল্লেখযোগ্য অংশের জ্বালানি তেল পরিবহন হয়। নতুন বিধিনিষেধের কারণে আন্তর্জাতিক বাজারে চাপ ও অস্থিরতা বাড়ার
আশঙ্কা তৈরি হয়েছে।
যুদ্ধবিরতির মধ্যেই জাহাজ চলাচল পর্যবেক্ষণে নিয়োজিত থাকবে ইরানের সামরিক বাহিনীর বিশেষ ইউনিট ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে বড় প্রভাব ফেলতে পারে। সূত্র: তাস।
এসবিএন / এউরি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10