স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬ , ০৮:৫৩ এএম

অনলাইন সংস্করণ

#

হরমুজ প্রণালি নিয়ে নতুন হুঁশিয়ারি: ‘বিদেশি নিয়ন্ত্রণের যুগ শেষ’—আইআরজিসি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান নিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর। সংস্থাটির নৌবাহিনী বলেছে, এই কৌশলগত প্রণালি আর কখনো আগের পরিস্থিতিতে ফিরবে না। এক বিবৃতিতে তারা জানায়, পারস্য উপসাগরে নতুন নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে ইরান প্রস্তুতি সম্পন্ন করেছে, যেখানে আঞ্চলিক দেশগুলোর ভূমিকাই হবে প্রধান।

ইরান আরও দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রভাব এখন কমে এসেছে এবং ভবিষ্যতে কোনো ধরনের সামরিক আধিপত্যের চেষ্টা করলে কঠোর জবাব দেওয়া হবে। নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে উন্নত নজরদারি, দ্রুত প্রতিক্রিয়া ইউনিট ও সমন্বিত অপারেশনাল প্রস্তুতি জোরদার করা হয়েছে বলেও জানানো হয়। বিশ্লেষকদের মতে, এ ঘোষণা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করতে পারে, বিশেষ করে জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই রুটকে ঘিরে।


এসবিএন / এউরি