স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬ , ১১:৫২ এএম

অনলাইন সংস্করণ

#

ড্রোন হামলার আশঙ্কায় দুবাই বিমানবন্দরে সাময়িকভাবে বন্ধ ফ্লাইট চলাচল

মধ্যপ্রাচ্যের অন্যতম ব্যস্ত বিমানবন্দর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোনসংক্রান্ত ঘটনার কারণে সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। সোমবার সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেয় দুবাই সিভিল এভিয়েশন অথরিটি।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, একটি ড্রোন জ্বালানি সংরক্ষণাগারের কাছে আঘাত করলে সেখানে আগুন লাগে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


আরও পড়ুন : সাইবার হামলায় ইসরায়েলের রেল নেটওয়ার্ক বিপর্যস্ত,উপসাগরেও ট্যাংকারে হামলা


নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরে অস্থায়ীভাবে ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয় এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে দুবাই মিডিয়া অফিস। বিশ্লেষকদের মতে, চলমান আঞ্চলিক উত্তেজনা ড্রোন হামলার আশঙ্কার কারণে মধ্যপ্রাচ্যের বিমান চলাচলে সাময়িক অস্থিরতা তৈরি হচ্ছে। তবে নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত স্বাভাবিক কার্যক্রম চালুর চেষ্টা চলছে।


এসবিএন/ জাবিন