স্বাধীনবাংলা রির্পোট স্বাধীনবাংলা রির্পোট

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬ , ০৫:৪৩ পিএম

অনলাইন সংস্করণ

#

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা চার দফা কমার পর এবার স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালংকারের দাম সর্বোচ্চ হাজার ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

বাজুসের মূল্য নির্ধারণ মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে নতুন দাম নির্ধারণ করা হয়। শনিবার সকাল ৯টার দিকে অনুষ্ঠিত বৈঠক শেষে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত জানানো হয়।

নতুন তালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে লাখ ২২ হাজার ৪৯১ টাকা। আর ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে লাখ ৯১ হাজার ৫৬ টাকায়।

এদিকে স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম হাজার ১৬ টাকা। ২১ ক্যারেটের রুপা হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেট হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি হাজার ৯১ টাকা নির্ধারিত রয়েছে।

উল্লেখ্য, এক ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।