প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬ , ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রের
সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই কঠোর অবস্থানে থাকার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির শীর্ষ নেতারা জানিয়েছেন, কোনো সমঝোতায় পৌঁছাতে হলে যুক্তরাষ্ট্রকেই আরও সক্রিয় হতে হবে। একই সঙ্গে সমর্থকদের রাস্তায় থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানানো হয়েছে।
পাকিস্তানের
ইসলামাবাদে অনুষ্ঠিত দীর্ঘ আলোচনায় মার্কিন প্রতিনিধিদল আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অবরোধের হুমকি দিয়ে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছেন।
ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি-এজেই আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধিদের প্রশংসা করে বলেন, তারা দেশের স্বার্থ রক্ষা করেছেন। একই সময়ে রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে সমর্থকরা রাস্তায় নেমে শক্ত অবস্থানের পক্ষে অবস্থান নিয়েছে। বিশ্লেষকদের মতে, আলোচনা ব্যর্থ হওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়ছে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
এসবিএন / এউরি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10