স্বাধীনবাংলা, আন্তর্জাতিক স্বাধীনবাংলা, আন্তর্জাতিক

প্রকাশিত: ০১ মার্চ ২০২৬ , ০৯:৩০ এএম

অনলাইন সংস্করণ

#

আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

 ই  রানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ঘোষণা দিয়েছে। রোববার ( মার্চ) সম্প্রচারিত ঘোষণায় জানানো হয়, তার মৃত্যুতে দেশে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।


ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বিবৃতিতেও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

এর কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে খামেনির মৃত্যুর দাবি করেন। যদিও এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছিলেন, খামেনি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সুস্থ নিরাপদ আছেন।

ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সাম্প্রতিক হামলায় খামেনির পরিবারের কয়েকজন সদস্যও নিহত হয়েছেন। একই সময়ে দক্ষিণ ইরানের একটি স্কুলে হামলা বিভিন্ন প্রদেশে সহিংসতায় শতাধিক প্রাণহানির খবর প্রকাশিত হয়েছে।

সর্বোচ্চ নেতার মৃত্যুর পর ইরান প্রতিশোধমূলক হামলা আরও জোরদার করেছে বলে জানা গেছে। কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, জর্ডান, সৌদি আরব ইরাকে অবস্থিত মার্কিন ইসরায়েলি স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করা হয়েছে। উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করেছে।

পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল এবং আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করছে।


এসবিএন