প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬ , ১১:১৬ পিএম
অনলাইন সংস্করণ
মধ্যপ্রাচ্য
পরিস্থিতি নিয়ে আবারও কঠোর অবস্থান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের প্ল্যাটফর্মে দেওয়া এক বার্তায় তিনি
ইঙ্গিত দিয়েছেন, খুব অল্প সময়ের মধ্যেই ইরান-এর ভবিষ্যৎ বড়
ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে।
হরমুজ প্রণালি খুলে দেওয়ার আলটিমেটাম সামনে রেখে ট্রাম্প বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি পুরো সভ্যতার অস্তিত্বও বিলীন হয়ে যেতে পারে। তবে তিনি একইসঙ্গে জানান, যুক্তরাষ্ট্র এমন পরিস্থিতি চায় না, কিন্তু দ্রুত পরিবর্তন ঘটার সম্ভাবনা রয়েছে। এদিকে চলমান সংঘাত, রাজনৈতিক উত্তেজনা এবং ধারাবাহিক হামলার ঘটনায় ইরানে হতাহতের সংখ্যা বাড়ছে। বিশ্লেষকদের মতে, এই ধরনের বক্তব্য অঞ্চলজুড়ে অনিশ্চয়তা ও বৈশ্বিক উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে।
এসবিএন / এউরি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10