স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬ , ১২:০৫ এএম

অনলাইন সংস্করণ

#

৪৮ ঘণ্টার আল্টিমেটাম ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি উন্মুক্ত করা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য কঠোর বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে কঠিন পরিণতির মুখে পড়তে হতে পারে।

ইরান প্রসঙ্গে তিনি বলেন, আলোচনার সুযোগ থাকলেও সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। পূর্বে দেওয়া সময়সীমা বাড়ানো হলেও এখন তা শেষ পর্যায়ে রয়েছে। তিনি আরও ইঙ্গিত দেন, প্রয়োজন হলে জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে ব্যবস্থা নেওয়া হতে পারে। যদিও এক পর্যায়ে চলমান আলোচনার কারণে সম্ভাব্য পদক্ষেপ সাময়িক স্থগিত রাখা হয়েছিল। পরিস্থিতি এখনো সংবেদনশীল রয়েছে এবং আন্তর্জাতিক মহল বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।


এসবিএন / এউরি