প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬ , ০৮:৫৪ এএম
অনলাইন সংস্করণ
মধ্যপ্রাচ্য
ইস্যুতে নতুন করে উত্তেজনা তৈরি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র
চাইলে মাত্র চার ঘণ্টার মধ্যেই ইরান-এর গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করতে সক্ষম। সাংবাদিকদের
সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তার কাছে এমন সামরিক পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে স্বল্প
সময়েই দেশটির সেতু ও বিদ্যুৎকেন্দ্রগুলো সম্পূর্ণ অচল করে দেওয়া সম্ভব।
এই হুঁশিয়ারি আসে হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে। প্রণালি খুলে দিতে ইরানকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে তিনি সতর্ক করেছেন, চুক্তি না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে একই সঙ্গে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র এমন পরিস্থিতি তৈরি করতে চায় না, যদিও প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়ার সক্ষমতা তাদের রয়েছে। বিশ্লেষকদের মতে, এই বক্তব্য আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে।
এসবিএন / এউরি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10