স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬ , ০৮:৩৫ এএম

অনলাইন সংস্করণ

#

সংসদে ম্যারাথন অধিবেশন: আজ থেকে দিনে দুই বেলা বৈঠক

সাংবিধানিক সময়সীমা মেনে বিপুল সংখ্যক অধ্যাদেশ পাসের লক্ষ্য নিয়ে জাতীয় সংসদ-এ নতুন সূচি চালু হয়েছে। আজ থেকে দিনে দুই সেশনে সংসদের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিফ হুইপ নুরুল ইসলাম জানান, প্রথম অধিবেশন শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় অধিবেশন বিকেল ৩টা ৩০ মিনিটে।

অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ইতোমধ্যে কয়েকটি বিল আকারে পাস হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে সবগুলো আইন হিসেবে অনুমোদন দিতে সময় সংকট দেখা দেওয়ায় এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংসদ সূত্রে জানা গেছে, বাকি বিলগুলো দ্রুত পাস করতে প্রতিদিনই এভাবে দুই বেলা অধিবেশন চালানো হবে।