প্রকাশিত: ২০ জুন ২০২৬ , ১১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
বি শ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে
হারিয়ে স্বস্তির জয় পেয়েছে ব্রাজিল।
এই জয়ের ফলে ‘সি’ গ্রুপে দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট সংগ্রহ
করেছে সেলেসাওরা। ফলে নকআউট পর্বে ওঠার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যদের।
বর্তমানে
গ্রুপের শীর্ষে রয়েছে ব্রাজিল, যাদের গোল ব্যবধান +৩। সমান ৪
পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মরক্কো, তবে তাদের গোল ব্যবধান +১। অন্যদিকে স্কটল্যান্ডের
সংগ্রহ ৩ পয়েন্ট এবং
হাইতি এখনও কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি।
এমন
পরিস্থিতিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটি ড্র বা জিততে পারলে
ব্রাজিলের জন্য শেষ ৩২ নিশ্চিত হওয়ার
পথ আরও সহজ হবে। তবে যদি স্কটল্যান্ডের কাছে পরাজিত হয়, তাহলেও সঙ্গে সঙ্গে বিদায় নিতে হবে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
কারণ ২০২৬ বিশ্বকাপে ৪৮ দলের নতুন ফরম্যাটে প্রতিটি গ্রুপের প্রথম দুই দলের পাশাপাশি সেরা আটটি তৃতীয় স্থানধারী দলও নকআউট পর্বে খেলার সুযোগ পাবে। ফলে স্কটল্যান্ডের কাছে হারলেও ব্রাজিলের সামনে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকবে। ব্রাজিল হারলে তাদের চূড়ান্ত অবস্থান অনেকাংশে নির্ভর করবে মরক্কো ও হাইতির ম্যাচের ফলাফলের ওপর। মরক্কো যদি জয় পায়, তাহলে তাদের পয়েন্ট হবে ৭ এবং স্কটল্যান্ডের হবে ৬। সে ক্ষেত্রে ব্রাজিল ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে যাবে।
অন্যদিকে মরক্কো যদি ড্র করে, তাহলেও ৫ পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় রাউন্ডে চলে যাবে এবং ব্রাজিলকে তৃতীয় স্থানে থাকতে হবে। তবে সবচেয়ে আকর্ষণীয় পরিস্থিতি তৈরি হবে যদি হাইতির কাছে মরক্কো হেরে যায়। তখন ব্রাজিল ও মরক্কো উভয়েরই পয়েন্ট থাকবে ৪। সেক্ষেত্রে গোল ব্যবধান ও অন্যান্য টাইব্রেকারের ভিত্তিতে নির্ধারিত হবে কে এগিয়ে থাকবে। বর্তমান হিসাব অনুযায়ী গোল ব্যবধানে মরক্কোর চেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে ব্রাজিল। তাই স্কটল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে না হারলে দ্বিতীয় স্থান ধরে রাখার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে শেষ ম্যাচটি ব্রাজিলের জন্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ের পাশাপাশি নকআউট নিশ্চিত করার পরীক্ষাও বটে।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10