প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:১০ এএম
অনলাইন সংস্করণ
রাত
জেগে ইবাদত করা মহান আল্লাহর প্রিয় বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য। কোরআন ও হাদিসে রাতের
আমলের বিশেষ ফজিলতের কথা উল্লেখ রয়েছে। বিশেষ করে শেষ রাতের ইবাদত আল্লাহর নৈকট্য লাভের উত্তম সময়।
রাসুলুল্লাহ
(সা.) ঘুমানোর আগে নিয়মিত অজু করতেন এবং আয়াতুল কুরসি, সুরা বাকারা শেষ দুই আয়াত, সুরা মুলক, তিন কুল, সুরা কাফেরুন ও ফাতেহা পড়তেন।
এছাড়া তাসবিহ, তাহমিদ ও তাকবির পাঠ
করে ডান কাতে শয়ন করতেন।
শেষ রাতে নবীজি (সা.) তাহাজ্জুদ নামাজ, জিকির ও দোয়ায় সময়
কাটাতেন। পবিত্র কোরআনে রাত জাগরণকে আত্মশুদ্ধির জন্য অধিক সহায়ক বলা হয়েছে। হাদিসে এসেছে, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা বান্দাদের ডাকে সাড়া দেন এবং ক্ষমা প্রার্থনা গ্রহণ করেন।
ইসলামে রাতের আমল আত্মিক উন্নতি, গুনাহ মাফ ও দোয়া কবুলের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10