স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬ , ০৮:৫৬ পিএম

অনলাইন সংস্করণ

#

চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.)

বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ।

চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার (১৪ আগস্ট) সফর মাস ৩০ দিন পূর্ণ হবে। শনিবার (১৫ আগস্ট) থেকে ১৪৪৮ হিজরি সনের রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, আবহাওয়া অধিদপ্তর ও বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে জাতীয় চাঁদ দেখা কমিটি রবিউল আউয়াল মাস শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেয়। ফলে হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী আগামী ১২ রবিউল আউয়াল, ২৬ আগস্ট বুধবার দেশে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।