স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ০১ জুলাই ২০২৬ , ১১:২৭ পিএম

অনলাইন সংস্করণ

#

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্নের আহ্বান

  প   বিত্র হজ পালন করতে আগ্রহীদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম ২০২৭ সালের শুরু হয়েছে। বুধবার (১ জুলাই) থেকে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সৌদি আরবের নির্ধারিত হজ ব্যবস্থাপনা পরিকল্পনা (রোডম্যাপ) অনুসারে আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬ এর মধ্যে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়সীমা অতিক্রম করলে নতুন করে নিবন্ধনের সুযোগ থাকবে না।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, যারা ২০২৭ সালে হজে যেতে ইচ্ছুক, তারা এখন থেকেই প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। সময়মতো নিবন্ধন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানানো হয়েছে। এর আগে গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ২০২৭ সালের হজ কার্যক্রমের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়। অনুষ্ঠানে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসেন (কায়কোবাদ)-এর কাছে আনুষ্ঠানিকভাবে হজের রোডম্যাপ হস্তান্তর করা হয়।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ৮ নভেম্বর ২০২৬ দ্বিপাক্ষিক হজ চুক্তি সম্পন্ন হবে। ২৮ জানুয়ারি ২০২৭ থেকে হজ ভিসা প্রদান শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ৮ এপ্রিল ২০২৭ থেকে হজযাত্রী বহনকারী ফ্লাইট পরিচালনা শুরু হবে। চাঁদ দেখার ওপর নির্ভর করে ১৫ মে ২০২৭ (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নির্ধারিত সময়ের মধ্যে প্রাক-নিবন্ধনসহ প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য আগ্রহী হজযাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে।


এসবিএন