স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:৩৫ পিএম

অনলাইন সংস্করণ

#

পাকিস্তানকে ৫৬ রানে গুটিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

দুর্দান্ত বোলিং নৈপুণ্যে পাকিস্তান ‘এ দলকে মাত্র ৫৬ রানে অলআউট করে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ‘এ দল। নারী এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে ১১০ রান করেও ৫৪ রানের বড় জয় পেয়েছে টাইগ্রেসরা। ১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। ৯ রানেই হারায় দুই উইকেট। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার আগেই ৫৬ রানে গুটিয়ে যায় তারা। কোনো ব্যাটারই ১৫ রান ছুঁতে পারেননি।

বল হাতে বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল ছিলেন সানজিদা আকতার মেঘলা। ৩ ওভার ৪ বলে মাত্র ৬ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। এছাড়া ফাহিমা খাতুন ৩ ওভারে ৬ রান খরচায় নেন ২ উইকেট। একটি করে উইকেট পান ফাতেমা জাহান, ফারজানা ইয়াসমিন ও ফারিহা তৃষ্ণা।

এর আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১১০ রান সংগ্রহ করে বাংলাদেশ। টপ অর্ডার দ্রুত ফিরলেও ৩২ বলে ৪০ রানে অপরাজিত থেকে দলকে লড়াকু পুঁজি এনে দেন ফাহিমা খাতুন। এই জয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত।


এসবিএন