প্রকাশিত: ১০ মে ২০২৬ , ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ
ঢাকা বিশ্ববিদ্যালয়-এর এক শিক্ষার্থীর মাস্টার্সে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছিল অর্থাভাবে। ঠিক এমন সময় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মো. তরিকুল ইসলাম তারিক। তার আর্থিক সহযোগিতায় নতুন করে স্বপ্ন দেখছেন ওই শিক্ষার্থী।
সহায়তা পাওয়া শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের চাইনিজ ভাষা ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং বর্তমানে স্যার এ এফ রহমান হলের আবাসিক ছাত্র। আগামী ৭ মে মাস্টার্সে ভর্তির শেষ সময় থাকলেও প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে না পেরে তিনি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েন।
জানা
গেছে, স্কলারশিপ পরীক্ষার ফি, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ, এফিডেভিট এবং পুলিশ ক্লিয়ারেন্সসহ
বিভিন্ন আনুষ্ঠানিকতায় নিজের সঞ্চিত অর্থ ব্যয় করে ফেলেন তিনি। একই সঙ্গে পরিবার ঋণের
চাপে থাকায় সেখান থেকেও কোনো সহায়তা পাওয়া সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে হলের এক বড়
ভাইয়ের মাধ্যমে তিনি যোগাযোগ করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক
ও জাতীয়তাবাদী ছাত্রদল-এর নেতা তরিকুল ইসলাম তারিকের সঙ্গে।
সোমবার
সন্ধ্যায় শিক্ষার্থীর সমস্যার কথা জানার পর দ্রুত তার সঙ্গে কথা বলেন তারিক এবং ব্যক্তিগত
উদ্যোগে প্রয়োজনীয় আর্থিক সহায়তা পৌঁছে দেন।
সহায়তা
পাওয়া শিক্ষার্থী বলেন, “অর্থাভাবে আমার পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। পরে বড়
ভাইয়ের মাধ্যমে তারিক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি। তিনি আমার সমস্যার কথা শুনে যেভাবে
পাশে দাঁড়িয়েছেন, তা আমার জীবনে নতুন সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে।”
তিনি
আরও জানান, তার পরিবারও এই সহযোগিতায় গভীরভাবে কৃতজ্ঞ এবং তারিকের ভবিষ্যৎ সাফল্য কামনা
করছেন।
এ
বিষয়ে তরিকুল ইসলাম তারিক বলেন, “রাজনীতির চেয়ে মানবিকতা বড়। একজন মেধাবী শিক্ষার্থীর
পড়াশোনা শুধুমাত্র টাকার অভাবে থেমে যাবে—এটা মেনে নেওয়া যায় না। সংকটের কথা
শুনে ব্যক্তিগতভাবে সহযোগিতার চেষ্টা করেছি।”
তিনি
আরও বলেন, ছাত্ররাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো
এবং তাদের প্রয়োজনে সহায়তা করা।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10