প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬ , ০৫:০৯ এএম
অনলাইন সংস্করণ
ঝালকাঠির ঝালকাঠি শহরের উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। বোর্ড নির্ধারিত ১২৩ টাকার পরিবর্তে প্রায় ৩০০ টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিভাবকদের অভিযোগ।
অভিভাবকরা জানান, সংশোধিত নির্দেশনায় ফি কমানো হলেও বিদ্যালয় কর্তৃপক্ষ আগের নির্দেশনা অনুসরণ করে বেশি অর্থ আদায় অব্যাহত রাখে। এতে শিক্ষার্থীদের পরিবার আর্থিক চাপের মুখে পড়েছে। অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক আনিসুর রহমান পলাশ দাবি করেন, সংশোধিত নির্দেশনা দেরিতে জানার কারণে এমনটি হয়েছে এবং অতিরিক্ত নেওয়া অর্থ সমন্বয় করে ফেরত দেওয়া হবে। এদিকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
এসবিএন/ সোখা
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10