প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬ , ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ
দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ ও উৎপাদনশীল জনশক্তিতে পরিণত করতে আধুনিক ও মানসম্মত কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বাংলাদেশের কারিগরি শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আরও পড়ুন : শিক্ষায় জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী
বৃহস্পতিবার (২৭ আগস্ট) চীনের গুয়াংডং প্রদেশের কিংইউয়ান শহরের গুয়াংডং ভোকেশনাল সিটিতে আয়োজিত চীন-বাংলাদেশ কারিগরি শিক্ষা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে দুই দেশের মধ্যে কারিগরি শিক্ষা,
প্রযুক্তিগত প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষার সমন্বয়
জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, আধুনিক দক্ষতা প্রশিক্ষণ,
যুগোপযোগী পাঠ্যক্রম, প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব এবং কর্মসংস্থানমুখী শিক্ষার ক্ষেত্রে
বাংলাদেশ চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী। আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী
দক্ষ জনশক্তি তৈরিতে এ ধরনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক
ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, বৃত্তি, পাঠ্যক্রম উন্নয়ন
ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারিত্ব বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তার মতে, এসব উদ্যোগ
দুই দেশের শিক্ষা সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে
দীর্ঘমেয়াদি সুফল আনতে পারে।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া বলেন, চীনা প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় বাংলাদেশের কারিগরি শিক্ষায় আধুনিক প্রযুক্তি যুক্ত করার পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী নতুন পাঠ্যক্রম চালুর সুযোগ রয়েছে। এ সময় ভাষা শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং শিল্প-শিক্ষা সমন্বয়ের নতুন প্ল্যাটফর্ম হিসেবে ‘চাইনিজ ভোকেশনাল স্কিলস’ ইন্ডাস্ট্রি-এডুকেশন ইন্টিগ্রেশন অ্যালায়েন্সের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে গুয়াংডং ভোকেশনাল সিটি এবং প্রদেশটির
১১টি কারিগরি ও ভোকেশনাল কলেজের প্রতিনিধিরা অংশ নেন। পরে বাংলাদেশের প্রতিনিধিদল বেইদৌ+
ডিজিটাল সাপ্লাই চেইন ল্যাবরেটরি পরিদর্শন করেন। সেখানে রোবোটিক্সসহ আধুনিক প্রযুক্তিনির্ভর
ব্যবহারিক প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন তারা।
স্বাধীনবাংলা.নেট
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10