স্বাধীনবাংলা, স্পোর্টস ডেস্ক স্বাধীনবাংলা, স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬ , ০৭:১৭ পিএম

অনলাইন সংস্করণ

#

নাহিদের আগুনে বোলিং, তামিমের ব্যাটে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় বাংলাদেশের

মিরপুরে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে পাকিস্তানের বিপক্ষে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। বোলিংয়ে ঝড় তোলেন তরুণ পেসার নাহিদ রানা। তার গতিময় বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তানের ব্যাটিং লাইনআপ।

বুধবার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম- টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৩০. ওভারে ১১৪ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ওপেনার তানজিদ হাসান তামিম অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন।

শেষ পর্যন্ত মাত্র ১৫. ওভারে উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। বোলিং ব্যাটিংদুই বিভাগেই দারুণ পারফরম্যান্সে পাকিস্তানের বিপক্ষে স্বস্তির জয় পায় টাইগাররা।


এসবিএন