স্বাধীনবাংলা, স্পোর্টস ডেস্ক স্বাধীনবাংলা, স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬ , ১২:৩৫ এএম

অনলাইন সংস্করণ

#

ক্রিকেটে ফোকাস, রাজনীতি পরে: স্পষ্ট বার্তা দিলেন সাকিব

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান অবশেষে ক্রিকেট রাজনীতি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। সোমবার রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, বর্তমানে তার সম্পূর্ণ মনোযোগ ক্রিকেটে। ক্যারিয়ারের শেষ সময়ে জাতীয় দলের হয়ে সেরা পারফরম্যান্স উপহার দেওয়াই এখন তার মূল লক্ষ্য।

তিনি বলেন, দেশের উন্নয়নে রাজনীতি গুরুত্বপূর্ণ হলেও শুধু রাজনীতির মাধ্যমেই অবদান রাখা সম্ভব নয়। ভবিষ্যতে ক্রিকেট ছাড়ার পর দেশের জন্য কাজ করার ইচ্ছাও প্রকাশ করেন এই অলরাউন্ডার। এর আগে তার একটি মন্তব্য ঘিরে আলোচনা তৈরি হলেও নতুন বার্তায় বিষয়টি পরিষ্কার করেছেন সাকিব। তিনি দেশের মানুষের কাছে দোয়া চেয়ে জানিয়েছেন, লাল-সবুজের জার্সিতে হাসিমুখে ক্যারিয়ার শেষ করতে চান।


এসবিএন / এউরি