স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর

প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:২৩ এএম

অনলাইন সংস্করণ

#

কালীগঞ্জে কল্যাণ সংস্থার মিলনমেলা:জমজমাট পিঠা উৎসব

গাজীপুরের কালীগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন কালীগঞ্জ কল্যাণ সংস্থার উদ্যোগে ৫ম বার্ষিক সাধারণ সভা, পারিবারিক মিলনমেলা ও শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়হরা এলাকার স্বপ্নছায়া রিসোর্টে দিনব্যাপী এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংস্থার সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান ভূঁঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. কামরুল ইসলাম। সংগঠনের সাধারণ সম্পাদক মাশহুদুর রহমান সাজেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বার্ষিক সাধারণ সভায় সংগঠনের কোষাধ্যক্ষ অ্যাডভোকেট রাশিদুল হাসান রুবেল আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। পাশাপাশি ভবিষ্যৎ কার্যক্রম ও সামাজিক উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দঘন পরিবেশ। শীতকালীন পিঠা উৎসবের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।


এসবিএন / গাজীপুর