প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬ , ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
গাজীপুরের
কালীগঞ্জ উপজেলা-এ বাংলা নববর্ষ
উদযাপন যেন ফিরিয়ে আনল হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য। লুঙ্গি, গামছা, লাঙ্গল আর কাঁচি হাতে
কৃষকের বেশে অংশগ্রহণকারীদের উপস্থিতি উৎসবে যোগ করেছে ভিন্নমাত্রা।
মঙ্গলবার
সকালে কালীগঞ্জ উপজেলা প্রশাসন-এর আয়োজনে উপজেলা
পরিষদ চত্বর থেকে বর্ণিল বৈশাখী শোভাযাত্রা বের হয়। এতে অংশ নেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, কৃষক ও নানা শ্রেণি-পেশার মানুষ। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও উপজেলা প্রাঙ্গণে ফিরে আসে।
উৎসবে বিশেষ আকর্ষণ ছিল নব বর-বধূর সাজে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং ঐতিহ্যবাহী পালকীর উপস্থিতি, যা দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে। পুরো আয়োজন জুড়ে ছিল গ্রামবাংলার আবহ ও সংস্কৃতির অনন্য ছোঁয়া। পরে আগতদের দই-চিড়া দিয়ে আপ্যায়ন করা হয় এবং গান, নাচ ও দলীয় পরিবেশনায় প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সব মিলিয়ে নববর্ষের এই আয়োজন কালীগঞ্জবাসীর মাঝে আনন্দ, ঐক্য ও সংস্কৃতির বার্তা ছড়িয়ে দিয়েছে।
এ সময় অন্যান্যের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা কৃষি অফিসার মোরসালিন মেহেদী, উপজেলা সমবায় অফিসার আতাউর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, কালীগঞ্জ পৌর সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ প্রমুুখ উপস্থিত ছিলেন।
এসবিএন / এউরি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10