স্বাধীনবাংলা, বিনোদন ডেস্ক স্বাধীনবাংলা, বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৫ জুলাই ২০২৬ , ০৭:৫৮ পিএম

অনলাইন সংস্করণ

#

দ্বিতীয় বিয়ের কারণ জানালেন মৌসুমী হামিদ, মা হওয়ার সুখবরও দিলেন

  ব্য   ক্তিগত জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। মা হওয়ার সুখবর প্রকাশের পর এবার জানালেন দ্বিতীয়বার বিয়ে করার কারণও। দীর্ঘ ১৪ বছরের বন্ধুত্বকে পরিণয়ে রূপ দিয়ে আবদুল ওয়াদুদের সঙ্গে নতুন জীবন শুরু করেছেন তিনি।

সম্প্রতি এক অনুষ্ঠানে স্বামীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন মৌসুমী হামিদ। সেখানেই তিনি জানান, দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক আস্থা এবং একে অপরকে গভীরভাবে জানার সুযোগই তাদের বিয়ের সিদ্ধান্তকে সহজ করেছে। একই অনুষ্ঠানে তিনি মা হওয়ার সুখবরও শেয়ার করেন। দ্বিতীয় বিয়ের বিষয়ে মৌসুমী বলেন, জীবনের নানা সময়ে তারা দুজনই একাকীত্বের মধ্য দিয়ে গেছেন। সেই সময়গুলোতে একজন আরেকজনের পাশে ছিলেন। ধীরে ধীরে উপলব্ধি করেন, যাকে বছরের পর বছর সবচেয়ে বেশি বিশ্বাস করেছেন, সেই মানুষটির সঙ্গেই জীবন কাটানো সম্ভব।

অভিনেত্রীর ভাষায়, আমরা দুজনই সংসার করতে চেয়েছিলাম। কিন্তু নানা কারণে তা হয়ে ওঠেনি। পরে বুঝতে পারলাম, এতদিন যিনি পাশে ছিলেন, তিনিই আমার জীবনের সবচেয়ে উপযুক্ত মানুষ। এর আগে চলতি বছরের মার্চে প্রথম স্বামী রানার সঙ্গে বিচ্ছেদের বিষয়টি সামনে আসে। জানা যায়, দাম্পত্য জীবনে মতপার্থক্য ও দূরত্বের কারণে তারা আলাদা থাকার সিদ্ধান্ত নেন। পরে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সেই সম্পর্কের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিকভাবে রানার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মৌসুমী হামিদ। লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করে তিনি নাটক, চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মে অভিনয়ের মাধ্যমে নিজস্ব অবস্থান তৈরি করেছেন। নতুন সংসার ও মাতৃত্বের অপেক্ষাদুটি সুখবর একসঙ্গে ভাগ করে নেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেত্রী।


এসবিএন