স্বাধীনবাংলা, বিনোদন স্বাধীনবাংলা, বিনোদন

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬ , ০১:০৪ এএম

অনলাইন সংস্করণ

#

নেপালের বন্যায় আতঙ্ক, নিরাপদে অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার টিম

নেপালে আকস্মিক বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেশটির বিভিন্ন এলাকায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবরের মধ্যে সেখানে অবস্থানরত ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী অপু বিশ্বাস ও ‘শিকার সিনেমার টিমের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়।


আরও পড়ুনদ্বিতীয় বিয়ের কারণ জানালেন মৌসুমী হামিদ, মা হওয়ার সুখবরও দিলেন


ভক্ত, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের সেই উৎকণ্ঠার অবসান ঘটিয়ে নিজেদের নিরাপদে থাকার খবর জানিয়েছেন অপু বিশ্বাস। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় অভিনেত্রী জানান, ‘শিকার সিনেমার পুরো টিম বর্তমানে নিরাপদ স্থানে রয়েছে এবং দলের সবাই সুস্থ আছেন।

অপু বিশ্বাস জানান, নেপালে ভূমিকম্প ও বন্যার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দেশে থাকা ভক্ত, সাংবাদিক, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা ফোন ও বার্তার মাধ্যমে তাদের খোঁজ নিচ্ছেন। সবার উদ্বেগ ও ভালোবাসার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। অভিনেত্রীর বার্তা অনুযায়ী, মহান আল্লাহর রহমতে ‘শিকার সিনেমার পুরো টিম নিরাপদ রয়েছে। দলের কারও শারীরিক সমস্যার খবর পাওয়া যায়নি।

এদিকে নেপালের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। যোগাযোগ ব্যবস্থা ও পর্যটন কার্যক্রমেও এর প্রভাব পড়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে দেশটিতে থাকা পর্যটক ও বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে অপু বিশ্বাস ও ‘শিকার টিমের নিরাপদে থাকার খবর স্বস্তি এনে দিয়েছে তাদের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে।

 

স্বাধীনবাংলা.নেটনেপালের বন্যায় নিরাপদে অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার টিম