প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬ , ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ
নিউজিল্যান্ডের
বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে
এগিয়ে থাকা বাংলাদেশ আজ চট্টগ্রামে দ্বিতীয়
ম্যাচে মাঠে নামছে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে।
প্রথম ম্যাচে জয় পাওয়ায় স্বাগতিকদের সামনে রয়েছে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করার সুবর্ণ সুযোগ। তবে চট্টগ্রামের টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া ম্যাচের সবচেয়ে বড় অনিশ্চয়তা হয়ে দাঁড়িয়েছে। বন্দরনগরীতে কয়েকদিন ধরে ভারী বর্ষণ ও বজ্রপাত চলায় ম্যাচ আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বৃষ্টির কারণে দুই দলের প্রস্তুতিতেও প্রভাব পড়েছে। তবুও ঘরের মাঠের স্পিন সহায়ক উইকেট, আত্মবিশ্বাসী স্কোয়াড এবং প্রথম ম্যাচের জয়ের ধারাবাহিকতা বাংলাদেশকে এগিয়ে রাখছে।
অধিনায়ক
লিটন দাসের নেতৃত্বে টাইগাররা আজ মাঠে নামবে
কিউইদের বিপক্ষে আরেকটি বড় জয়ের আশায়।
শক্তির বিচারে নিউজিল্যান্ড এগিয়ে থাকলেও, বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স সমর্থকদের আশাবাদী করে তুলেছে। এখন সবার দৃষ্টি আকাশের দিকে—বৃষ্টি বাধা না হলে চট্টগ্রামে
আজ হতে পারে বাংলাদেশের আরেকটি ঐতিহাসিক সিরিজ জয়।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10