প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬ , ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
ড.
খলিলুর রহমান জানিয়েছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র এর মধ্যে কোনো গোপন চুক্তি নেই এবং
সম্পাদিত সব চুক্তিই প্রকাশিত হয়েছে।
তিনি
বলেন, জ্বালানি খাতে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে এবং বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা
নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে। সরকার বিভিন্ন দেশ থেকে প্রতিযোগিতামূলক
দামে জ্বালানি সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
রাশিয়া থেকে তেল আমদানির ক্ষেত্রে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজন হলে নির্দিষ্ট ক্ষেত্রে ছাড় নিতে হতে পারে, তবে এর সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো বাণিজ্যিক চুক্তির সম্পর্ক নেই।
মন্ত্রী আরও জানান, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সব বিকল্প খোলা রাখা হয়েছে এবং সাশ্রয়ী উৎস থেকে আমদানির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসবিএন / এউরি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10