স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬ , ১০:৪১ পিএম

অনলাইন সংস্করণ

#

সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ নির্ধারণ বিল সংসদে পাস

সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে একটি গুরুত্বপূর্ণ বিল জাতীয় সংসদে পাস হয়েছে। রোববার বিকেলে অনুষ্ঠিত অধিবেশনে কণ্ঠভোটের মাধ্যমে বিলটি অনুমোদন পায়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো আব্দুল বারী বিলটি সংসদে উত্থাপন করেন। পরে স্পিকারের আহ্বানে সদস্যদের সম্মতিতে এটি পাস হয়। নতুন আইনের আওতায় বিসিএসসহ সব ধরনের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে স্বায়ত্তশাসিত সংস্থা ও রাষ্ট্রীয় করপোরেশনগুলোতেও এই বয়সসীমা প্রযোজ্য হবে। তবে প্রতিরক্ষা ও আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে বিদ্যমান বিধান অপরিবর্তিত থাকবে।

এর আগে বিকেলে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়। অধিবেশনে জরুরি জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। পরে কারিগরি সমস্যার কারণে কিছু সময়ের জন্য বিরতিও ঘোষণা করা হয়।


এসবিএন / এউরি