প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬ , ০৮:২৫ এএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশের
সাবেক স্পিকার ড. শিরীন শারমিন
চৌধুরী-কে আটক করেছে
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার ভোররাতে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে
মিন্টো রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে—এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। উল্লেখ্য, রংপুরে এক হত্যাকাণ্ড সংক্রান্ত মামলায় তার নাম আসামি হিসেবে রয়েছে। এর আগে একই মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি-কেও গ্রেপ্তার করা হয়েছিল। ডিবি জানিয়েছে, বিষয়টি নিয়ে পরে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
এসবিএন / এউরি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10