প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬ , ১২:৪৪ এএম
অনলাইন সংস্করণ
পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ে আনা হয়েছে নতুন রদবদল। উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার দুইজন এবং অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে দায়িত্ব দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলমকে টুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। তার স্থলে পুলিশ সদর দপ্তরের ডিআইজি মোস্তাফিজুর রহমানকে বরিশাল রেঞ্জের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া ৫ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হারুন-অর-রশিদকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে (বিপিএ) বদলি করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10