প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:০০ এএম
অনলাইন সংস্করণ
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র নদের মোহনায় গড়ে ওঠা প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য স্থান ধাঁধার চর। প্রায় সাড়ে ৪ কিলোমিটার দীর্ঘ ও প্রায় ২৫০ একর আয়তনের এই চরটি দূর থেকে দেখতে বিশাল নৌকার মতো। চারদিকে নদীবেষ্টিত সবুজ প্রান্তর, ফসলের মাঠ আর ঢেউয়ের মনোমুগ্ধকর দৃশ্য একে পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয় করে তুলেছে।
তারাগঞ্জ, রানীগঞ্জ, লাখপুর ও চরসিন্দুর গ্রামের মাঝামাঝি অবস্থান হওয়ায় অনেকে একে ‘মাঝের চর’ বলেও চেনেন। বর্ষাকালে নদীর উত্তাল ঢেউ দেখে অনেকেই একে ‘মিনি কক্সবাজার’ বা ছোট সেন্টমার্টিন বলে অভিহিত করেন। শীতকালে চরটি হয়ে ওঠে আরও সবুজ ও শান্ত—পিকনিক ও ঘুরে দেখার জন্য আদর্শ সময়।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10