সোহেল খান, ঝালকাঠি সোহেল খান, ঝালকাঠি

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬ , ০৯:০৮ পিএম

অনলাইন সংস্করণ

#

নলছিটিতে জেলা পরিষদের জমি পরিদর্শন, অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা

ঝালকাঠির নলছিটি উপজেলায় জেলা পরিষদের মালিকানাধীন প্রায় ১৭ একর জমি পরিদর্শন করেছেন প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন। সোমবার দুপুরে দপদপিয়া তিমিরকাঠী মৌজায় অবস্থিত জমিটি ঘুরে দেখেন তিনি এবং বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পাশে গুরুত্বপূর্ণ জিরো পয়েন্ট এলাকাও পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি জানান, জেলা পরিষদের একাধিক জমি দীর্ঘদিন ধরে অবৈধ দখলে রয়েছে। এসব জমি দ্রুত উদ্ধার করে সেখানে পরিকল্পিতভাবে দোকান বা মার্কেট নির্মাণ করা হবে, যা সরকারের রাজস্ব আয়ে ইতিবাচক ভূমিকা রাখবে।

এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ারসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকাজুড়ে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত হবে।