স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ০১ মে ২০২৬ , ১১:২৬ এএম

অনলাইন সংস্করণ

#

নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আজ প্রথম জনসভা

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বড় রাজনৈতিক সমাবেশ। এই সমাবেশে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জনসভায় ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, মহান মে দিবসকে কেন্দ্র করে শ্রমিক অধিকার, বর্তমান শ্রম পরিস্থিতি এবং দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরবেন সরকারপ্রধান। সমাবেশকে ঘিরে বিএনপি শ্রমিক দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। দলের সিনিয়র নেতারা জানিয়েছেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান, অর্থনৈতিক উন্নয়ন এবং সমসাময়িক জাতীয় ইস্যুতে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ বক্তব্য দিতে পারেন। ফলে এই জনসভা শুধু শ্রমিক দিবসের আনুষ্ঠানিকতা নয়, বরং জাতীয় রাজনীতির জন্যও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

সমাবেশে বিএনপির শীর্ষ নেতৃত্ব, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের কর্মীদের ব্যাপক উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আয়োজন সরকারের ভবিষ্যৎ নীতি জনসম্পৃক্ততার বড় বার্তা বহন করতে পারে।

মে দিবসের মতো ঐতিহাসিক দিনে পল্টনের এই জনসভা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। এখন সবার দৃষ্টি প্রধানমন্ত্রীর ভাষণের দিকেযেখানে শ্রমিক অধিকার থেকে জাতীয় ভবিষ্যৎ, নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আসতে পারে নতুন ঘোষণা।


এসবিএন