প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬ , ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ
বাংলা
নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীসহ বিশ্বজুড়ে বাংলাভাষী মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক শুভেচ্ছা বাণীতে
তিনি বলেন, পহেলা বৈশাখ আমাদের ইতিহাস, সংস্কৃতি ও জাতিসত্তার অন্যতম
প্রতীক, যা প্রতি বছর
নতুন আশা ও সম্ভাবনার বার্তা
নিয়ে আসে।
প্রধানমন্ত্রী
উল্লেখ করেন, কৃষি, প্রকৃতি ও অর্থনীতির সঙ্গে
এই উৎসবের গভীর সম্পর্ক রয়েছে। বৈশাখী মেলা, শোভাযাত্রা ও হালখাতার মতো
ঐতিহ্যবাহী আয়োজন আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করে এবং জাতির মধ্যে ঐক্যবোধ জাগ্রত করে।
তিনি
আরও জানান, নতুন সরকার জনগণের জীবনমান উন্নয়নে ইতোমধ্যে নানা কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। ফ্যামিলি কার্ড, ক্রীড়া কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন উদ্যোগ দেশের অর্থনীতি ও কৃষিখাতে ইতিবাচক
পরিবর্তন আনবে বলে আশা প্রকাশ করেন।
নববর্ষে সহনশীলতা, সম্প্রীতি ও মানবকল্যাণের চর্চা বাড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নতুন বছর হোক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির প্রতীক।
এসবিএন / এউরি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10