স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬ , ০২:৫০ পিএম

অনলাইন সংস্করণ

#

নাশকতার আশঙ্কা নেই, তবুও সর্বোচ্চ সতর্কতায় র‍্যাব

বাংলা নববর্ষকে ঘিরে সারাদেশে নিরাপত্তা জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সংস্থাটির মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট নাশকতার তথ্য না থাকলেও যেকোনো ধরনের অপতৎপরতা মোকাবিলায় স্পেশাল ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।

রাজধানীর শাহবাগ, টিএসসি, হাতিরঝিল, মানিক মিয়া অ্যাভিনিউ ও রমনা বটমূলসহ গুরুত্বপূর্ণ বর্ষবরণ স্পটগুলোতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বসানো হয়েছে চেকপোস্ট, অবজারভেশন পয়েন্ট এবং সক্রিয় রয়েছে বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড।

এছাড়া সারাদেশে সিসিটিভি মনিটরিং, কন্ট্রোল রুম এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নজরদারি বাড়ানো হয়েছে। ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধেও বিশেষ নজরদারি থাকবে বলে জানিয়েছে র‍্যাব। র‍্যাবের পক্ষ থেকে আশা করা হচ্ছে, বাড়তি নিরাপত্তা ব্যবস্থার ফলে এবারের নববর্ষ উদযাপন হবে শান্তিপূর্ণ ও আনন্দঘন।


এসবিএন / এউরি