প্রকাশিত: ২৪ মে ২০২৬ , ১২:০৫ এএম
অনলাইন সংস্করণ
দেশজুড়ে
হাম ও হামের উপসর্গে
গত ২৪ ঘণ্টায় আরও
১৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে
মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫১২ জনে। শনিবার (২৩ মে) স্বাস্থ্য
অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো
হয়।
প্রতিবেদনে
বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায়
হামের উপসর্গে ১২ জন এবং
নিশ্চিত হাম আক্রান্ত হয়ে একজন শিশুর মৃত্যু হয়েছে। নিশ্চিত হাম আক্রান্ত শিশুটির মৃত্যু হয়েছে বরিশালে। এছাড়া হামের উপসর্গে ঢাকায় চারজন, চট্টগ্রামে দুইজন, সিলেটে চারজন, বরিশালে একজন এবং ময়মনসিংহে একজন শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে
এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মারা গেছে ৪২৬ জন এবং নিশ্চিত
হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৮৬ জন। একই
সময়ে সারা দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ হাজার ৩৮৯
জন।
তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ হাজার ১১ জন। তবে এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে হাজারো শিশু। এছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ৬২ হাজার ৫০৭ শিশুর শরীরে। অন্যদিকে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮ হাজার ৪৯৪ জনের শরীরে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনাই বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10