প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬ , ১১:৩১ পিএম
অনলাইন সংস্করণ
জাতীয়
সংসদে গুম ইস্যুতে কঠোর অবস্থানের কথা জানালেন আসাদুজ্জামান। তিনি বলেন, গুমের সঙ্গে
জড়িত কেউ আইনের ফাঁক গলে বের হতে পারবে না।
তিনি আরও বলেন, গুমের অপরাধকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩-এর আওতায় মানবতাবিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। আইনমন্ত্রী ব্যাখ্যা করেন, প্রস্তাবিত গুম প্রতিরোধ আইন ও মানবাধিকার আইন নিয়ে পুনর্বিবেচনা চলছে, যাতে আইনের মধ্যে কোনো দ্বন্দ্ব না থাকে এবং ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন। তিনি আশ্বাস দেন, সংশ্লিষ্ট আইনগুলো আরও যুগোপযোগী করে সংসদে নতুন বিল আনা হবে, যাতে অপরাধীরা কোনোভাবেই পার না পায়।
এসবিএন / এউরি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10