প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:৫১ এএম
অনলাইন সংস্করণ
আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা। প্রকাশনা শিল্পকে স্বস্তি দিতে এবছর বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের স্টল ভাড়া ৫৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমিতে প্রকাশকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সভায় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, বর্তমান বাস্তবতায় প্রকাশনা খাতকে টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতা প্রয়োজন। সভায় উপস্থিত প্রকাশকরা শিল্পটির সংকট ও সম্ভাবনার দিক তুলে ধরেন এবং গ্রন্থনীতি প্রণয়নসহ একাধিক দাবি জানান। এসব দাবির বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ে লিখিত প্রস্তাব দিতে প্রকাশকদের আহ্বান জানান সংস্কৃতি উপদেষ্টা। বইমেলা কর্তৃপক্ষ জানিয়েছে, যারা ইতোমধ্যে নির্ধারিত হারে স্টল ভাড়া পরিশোধ করেছেন, তাদের অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে। আর যারা এখনো টাকা জমা দেননি, তারা নতুন নির্ধারিত হারে ভাড়া পরিশোধ করতে পারবেন।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10