স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৩৯ এএম

অনলাইন সংস্করণ

#

আজ শুরু অমর একুশে গ্রন্থমেলা ২০২৬: আনুষ্ঠানিক উদ্বোধন

বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে আজ (২৬ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা ২০২৬। দুপুর ২টায় আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মেলা আয়োজন করছে বাংলা একাডেমি। এবার মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠান স্টল পেয়েছে। মোট ইউনিট সংখ্যা ১,০১৮।

লিটল ম্যাগাজিন চত্বরে থাকছে ৮৭টি স্টল এবং শিশু চত্বরে ৬৩টি প্রতিষ্ঠানের ১০৭টি ইউনিট। প্রতিদিন বিকেলে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। শুক্র ও শনিবার থাকবে শিশুপ্রহর। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। নিরাপত্তায় পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন সংস্থা কাজ করবে; বসানো হয়েছে প্রায় ৩০০টি সিসিটিভি ক্যামেরা।

এবারের বইমেলাকে পরিবেশবান্ধব ও ‘জিরো ওয়েস্ট আকারে আয়োজনের লক্ষ্য নিয়েছে কর্তৃপক্ষ।


এসবিএন