স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ২২ মার্চ ২০২৬ , ০২:৩৭ পিএম

অনলাইন সংস্করণ

#

ঈদের দ্বিতীয় দিনে তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৯

ঈদের দ্বিতীয় দিনে দেশের বিভিন্ন স্থানে পৃথক দুর্ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। কুমিল্লা, হবিগঞ্জ ও ফেনী জেলায় ঘটে এসব মর্মান্তিক ঘটনা। কুমিল্লায় ট্রেনের ধাক্কায় একটি যাত্রীবাহী বাস দুমড়ে-মুচড়ে ১২ জন নিহত হন। একই সময়ে হবিগঞ্জের মাধবপুরে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে ৪ জনের মৃত্যু হয়।

অন্যদিকে ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে আরও ৩ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিকভাবে বেপরোয়া গতি, অসতর্কতা ও সড়কের পরিস্থিতিকে দুর্ঘটনার কারণ হিসেবে মনে করছেন সংশ্লিষ্টরা।


এসবিএন / ইউরি